ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছরের এক শিশু কন্যাকে হাঁড়ি-পাতিল খেলার কথা বলে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত হৃদয় বর্মন (১৩) নামে এক কিশোরকে প্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ। মামলার এজাহার ও
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ভ‚ল্লী থানার লাউথুতি (শিয়াপাড়া) গ্রামের এক ভ্যানচালকের ছোট মেয়ে। গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্ত কিশোর হৃদয় তার নানার বাড়িতে এসে শিশুটিকে হাঁড়ি-পাতিল খেলার লোভ দেখিয়ে পরেশ চন্দ্র রায়ের বাসার উত্তর পাশের একটি নির্জন গলিতে নিয়ে যায়। সেখানে শিশুটির পরনের পোশাক খুলে যৌন নির্যাতন চালানো হয়। শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে তার মা ঘটনাস্থলে ছুটে আসেন। মাকে দেখে অভিযুক্ত হৃদয় পালিয়ে যায়।
পরে শিশুটি তার কাপড়ের দিকে ইশারা করলে প্যান্ট খুলে তার গোপনাঙ্গে জখম ও তাজা রক্তের দাগ দেখতে পান স্বজনরা। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে গত শুক্রবার সকালে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ভ‚ল্লী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর ভ‚ল্লী থানা পুলিশ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
ভ‚ল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর ঘটনার সত্যতা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
