Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

সুন্দরবনে সক্রিয় ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যর আত্মসমর্পণ

0
1

সুমন, স্টাফ রিপোর্টার:

সুন্দরবনে অভিযানের মাধ্যমে ৫টি সক্রিয় বনদস্যু বাহিনীর ৫৯ সদস্য আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫৯টি অস্ত্র, ৫৪১ রাউন্ড তাজা গুলি, ১৪টি খালি কার্তুজ ও সাতটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৬ সদর দপ্তর চত্বরে র‍্যাবের মহাপরিচালক মোঃ আহসান হাবীব পলাশ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, র‍্যাব-৬ এর অভিযানের ধারাবাহিকতায় গেলো সোমবার( ৩১ আগস্ট) সুন্দরবনে সক্রিয় পাঁচটি বনদস্যু বাহিনীর মোট ৫৯ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আফতাব বাহিনীর আটজন এবং মিজান বাহিনীর ৭জন সদস্য রয়েছেন।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চারটি শর্টগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান, একটি পয়েন্ট ২২ বোর রাইফেল ও সাতটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এসব অস্ত্রের সঙ্গে ৫৪১ রাউন্ড তাজা গুলি ও ১৪টি খালি কার্তুজও উদ্ধার করা হয়েছে।

সুন্দরবনে দস্যুতার সঙ্গে জড়িতদের দস্যুতার পথ ছেড়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি আলোর পথে না ফিরলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারী দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...