Advertisement
অক্টোবর ২৪, ২০২৬

উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের ব্যর্থতা তদন্তের দাবি

0
islami-andolon

সবার সংবাদ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, খোঁজ নিলে জানা যাবে, রিসোর্টটিতে জননিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না। এসব বিষয় তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও যথাযথ পদক্ষেপ নেয়নি। ফলে দেশের প্রধান পর্যটনকেন্দ্রে ১০ জন মানুষ আগুনে পুড়ে মারা গেছেন।

তিনি বলেন, সরকারকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় করতে হবে এবং সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব পালনে বাধ্য করতে হবে।

শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এসব তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```