Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

‘নৌযান শুমারি ২০২৬’ উপলক্ষে সুনামগঞ্জে অবহিতকরণ সভা

0
11

সিলেট ডেস্ক:

‘নৌযান শুমারি ২০২৬’ উপলক্ষে জেলায় নৌযান সংশ্লিষ্টদের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে আজ সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল সভায় সভাপতিত্ব করেন ।  
জেলা পরিসংখ্যান অফিসার মুশফিকুর রহমান পারভেজের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ, সহকারী ভূমি কর্মকর্তা আদিত্য পাল, টুকের বাজার নৌ পুলিশ ইনচার্জ মাহবুব আলম, তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ,  সাংবাদিক পঙ্কজ কান্তি দে, মুহাম্মদ আমিনুল হক, নৌ পরিবহন সহকারী প্রোগ্রামার মো. মনির হোসেন, দিরাই মারকুলি মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম, স্পিডবোট মালিক সমিতির সভাপতি এমদাদুল হক, হাউজবোট মালিক সমিতির সভাপতি গোলাম রব্বানী প্রমুখ।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় ২৬ হাজার ৯৯ টি নৌকা রয়েছে। ২০ থেকে ২৯ আগস্ট নৌযান শুমারি শুরু হবে। এতে সব নৌযান মালিককে সঠিক তথ্য প্রদানের মধ্য দিয়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...