Advertisement
নভেম্বর ২৩, ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চট্টগ্রাম বিভাগে ৩ জন

0
4

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ ছাড়া ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।

বিভাগভিত্তিক নতুন রোগী শনাক্তের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন একজন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৮ জন (মৃত্যু ৩), সিলেটে ১৬৫ জন (মৃত্যু ১), খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুর বিভাগে ২৮ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগে একদিনে তিনজনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্যসংশ্লিষ্টরা হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, টিকাদান এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```