Advertisement
নভেম্বর ২৩, ২০২৬

ভর্তি পরীক্ষা আয়োজনে প্রস্তুত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো

0
4 (13)

শিক্ষা ডেস্ক । সবার সংবাদ:

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন।

আজকের আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা নিতে আর বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদ।

উচ্চমাধ্যমিকে এ বছর যারা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন তারা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে এই পরীক্ষার ফল ঘোষণার আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ। ওই রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে রুল জারি করেন। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্র পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```