দুবলায় পূর্ন স্নান শেষে গন্তব্য ফিরতে শুরু করেছে পূর্নার্থীরা।
সুমন,স্টাফ রিপোর্টার । সবার সংবাদ:
সুন্দরবনের দুবলার চরে পূর্নস্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে শতবর্ষীয় ঐতিহ্যবাহী রাস উৎসব।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগর পাড়ে নারকেল, বাতাসা, মোমবাতি, আগোরবাতি জ্বালিয়ে পুন্যার্থীরা প্রার্থনা শেষে সমুদ্রের নোনা জলে পাপ-তাপ মোচনের লহ্মে পুণ্যস্নান করেন।
পুন্যার্থীরা প্রার্থনায় দেশ ও দশের মঙ্গল কামনা শেষে পূর্ন স্নান করেন। পূর্নস্নানের মধ্যে দিয়ে শেষ হয় শতবর্ষীয় এ রাস উৎসবের আনুষ্ঠানিকতা।
পূর্নস্নান শেষে সকল পূর্নার্থীরা বনবিভাগ, কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ফিরতে শুরু করছে নিজ নিজ গন্তব্য।
