তীব্র গরমে যুক্তরাজ্যে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু
Emma Barry watches her children play in a fountain, as a heat wave continues in Portland, Oregon, U.S. August 12, 2021. REUTERS/Mathieu Lewis-Rolland
আন্তর্জাতিক ডেস্ক । সবার সংবাদ:
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) মঙ্গলবার প্রকাশিত হিসাব অনুযায়ী, চলতি গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের কারণে দেশটিতে রেকর্ড ৫ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। ২০১৬ সাল থেকে শুরু হওয়া এই হিসাবে এটিই সর্বাধিক।
চলতি বছর যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম গ্রীষ্ম অনুভব করার পর তাদের সাময়িক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ‘২০২৬ সালের গ্রীষ্মকালটি ছিল একটি ব্যতিক্রমী গ্রীষ্ম, ইউকেএইচএসএ ২০১৬ সালে বার্ষিক তাপপ্রবাহ-জনিত মৃত্যুর প্রতিবেদন প্রকাশ শুরুর পর থেকে সর্বোচ্চ মৃত্যু দেখা গেছে।’
