বঙ্গোপসাগরে জেলের জালে উঠে আসলো ২২ কেজি ওজনের দাতিনা মাছ; দাম সাড়ে ৩ লক্ষ টাকা
সুমন, স্টাফ রিপোর্টারঃ
বঙ্গোপসাগরে জেলেদের জালে উঠে আসলো ২২ কেজি ওজনের ‘দাতিনা মাছ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাটে মিরাজ হাওলাদারের আড়তে মাছটি সাড়ে ৩ লহ্ম্য টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম প্রায় ১৬ হাজার ১৩৬ টাকা।
জানা যায়, গত ১১ আগস্ট কচুয়ার বগা এলাকার জেলে ইলিয়াছ হোসেনের মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারে মাছটি ধরা পড়ে। পরে মাছটি কিনে নেন ব্যবসায়ী হারুন মীর। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা লাভের আশাও রাখেন।
ব্যবসায়ীরা বলছেন, ভরা মৌসুমে ইলিশের সরবরাহ কম থাকায় কেবি মৎস্য বাজারে হতাশা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বড় আকারের একটি দাতিনা মাছ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
