সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার
সুমন, স্টাফ রিপোর্টারঃ
সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ রবিবার(১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, একটি বাণিজ্যিক জাহাজ “এমভি আলফাডাঙ্গা প্রাইড” নামক ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে শনিবার বাংলাদেশে আগমন করে।
জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২ টায় জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যায়।
কোস্ট গার্ডকে বিষয়টি অবগত করলে কোস্ট গার্ড দ্রুত পৌঁছে ঘটনাস্থল থেকে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে নিরাপদে তার জাহাজে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান।
