Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড

0
9

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অস্ত্র মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে চট্টগ্রাম জেলা পুলিশ দুই দফায় মোট ১৫ দিনের রিমান্ডে নিয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে। গত ১২ আগস্ট হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে। চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে ডেভিড ইমনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বাড়তি পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। শুনানি শেষে পুলিশ তাকে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...