Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

সুন্দরবনে বিপুল পরিমাণ হরিন শিকারের ফাঁদসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে বনবিভাগ

0
3

সুমন,স্টাফ রিপোর্টারঃ

সুন্দরবনের সুখপাড়া বনাঞ্চল এলাকা থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ সহ অন্যান্য মালামাল জব্দ করেছে বন বিভাগ। 

বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকালে বনবিভাগ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে সুন্দরবনের সুখপাড়া বনাঞ্চল এলাকায় টহল প্রদান কালে হরিন শিকারীদের পাতা আনুমানিক ১২০০ ফুট হরিন শিকারের ফাঁদ, ২টি চাকু, ১ ককসিট বরফ,৫কেজি পলিথিন, ১০ কেজি চাউল, একটি করাত,১ টি দা জব্দ করে। বনরহ্মিদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত ফাঁদগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে  বলেও জানান ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...