Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

মোংলায় নারী ও শিশু নিখোঁজ; থানায় অভিযোগ দায়ের

0
4

সুমন, স্টাফ রিপোর্টারঃ

মোংলায় নারী ও শিশু নিখোঁজ এর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

আজ রবিবার(২২ আগষ্ট) সকালে অভিযোগ সূত্রে জানা যায়, মোংলার দিগরাজ বিদ্যারবাহন খেয়াঘাট এলাকার মনোতোষ গাইনের ছেলে মনোজিৎ গাইন(৪৪) ও তার স্ত্রী সাথী গাইন(৩২) এর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। বাদী ইন্দ্রজিত রায় অভিযোগে উল্লেখ করেন উপরোক্ত বিবাদীরা আমাদের পরিচিত মানুষ এবং মনোজিৎ একজন দুশ্চরিত্র, লম্পট, পরনারী লোভী এবং নারী ও শিশু পাচারকারী। কিছুদিন পূর্ব থেকে মনোজিত গাইন আমার বিবাহিত মেয়ে মিতু রায় (২৬) কে উত্যক্ত বিরক্ত করা সহ প্রেমের প্রস্তাব দিত।

যাহা আমরা মনোজিতকে সতর্ক করিয়া তার স্ত্রীকে বলিলে সে কোন পদক্ষেপ না নেওয়ায় মনোজিৎ আরো বেপরোয়া হয়ে ওঠে এবং গোপনে আমার মেয়ের সাথে সম্পর্ক গড়িয়া তোলে। তাছাড়া পূর্বেও মনোজিৎ ও তার স্ত্রীর হুকুমে আমার মেয়েকে পাচার করার চেষ্টা করেছিল। যাহা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অবহিত আছে।

এমতাবস্থায় গত ২০ আগষ্ট বিকালে মনোজিত তার স্ত্রীর সহযোগীতায় পাচার করার উদ্দেশ্যে মোবাইল ফোনের মাধ্যমে আমার মেয়ে মিতু কে ফুসলাইয়া ও বিভিন্ন রকমের প্রলোভন দিলে আমার মেয়ে তার শিশু কন্যা বর্ষা সানা (১ বছর ৯মাস) সন্তান নিয়া ঘর থেকে বের হয় এবং ঐ সময় মনোজিত তাদের নিয়া অজ্ঞাতনামা স্থানে চলে যায়।

পরবর্তীর্তে মেয়ে মিতু রায় ও নাতনি বর্ষা সানাকে ঘরে না পাইয়া তার মোবাইলে কল করিয়া বন্ধ পাই। তখন আমরা নিরুপায় হইয়া তার স্ত্রী সাথীর কাছে গিয়ে মনোজিত এর কথা জিজ্ঞাসা করিলে সে আমাদের সাথে দুব্যবহার সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। উক্ত ঘটনার বিষয়ে আমরা পরিবারের লোকজন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করিয়া আইনগত সহায়তা বিবাদীদের নিকট থেকে আমার মেয়ে ও নাতনিকে উদ্ধারের জন্য অভিযোগ দায়ের করিলাম। উপরোক্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...