Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর শান্তদের সঙ্গে প্রধানমন্ত্রীর কী কথা হলো

0
pm

খেলা ডেস্ক:

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের এই মাহেন্দ্রক্ষণে উচ্ছ্বাস ছড়িয়েছে পুরো দেশজুড়ে। সেই আনন্দে শামিল হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।

ঐতিহাসিক জয়ের পরই বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও গ্রুপ কলে যুক্ত হন প্রধানমন্ত্রী। ভিডিও কলে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খানও।

ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের শারীরিক অবস্থারও খোঁজ নেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ও কঠিন টেস্ট শেষে ক্রিকেটারদের ক্লান্তির কথাও মাথায় ছিল তাঁর। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে।’

ক্রিকেটারদের সুস্থভাবে দেশে ফেরার কথাও বলেন প্রধানমন্ত্রী দলের সদস্যদের সঙ্গে কথা বলার সময় তানজিদ হাসানের প্রসঙ্গও আসে। বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে ‘বগুড়ার ছেলে’ হিসেবে পরিচয় করিয়ে দিলে প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।’

এরপর ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য।’ এরপর প্রধানমন্ত্রী অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে খুঁজেন। তিনি শান্তকে জিজ্ঞেস করেন, ‘সবার শরীর ভালো আছে তো? টাইগার কাপ্তান উত্তর দেন, ‘ক্লান্ত সবাই।’

তখন প্রধানমন্ত্রী বলেন, ‘একটু (ক্লান্তি) হবে স্বাভাবিক। গরম কেমন ওখানে?’ তখন ক্রিকেটাররা বলেন, ‘অনেক গরম।’ প্রধানমন্ত্রী তখন উত্তর দেন, ‘ভালো গরম! দেশের মতো! আচ্ছা, আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের ওয়েলকাম করতে অপেক্ষা করছে।’

ডারউইনে বাংলাদেশের জয়টি শুধু একটি টেস্ট জয় নয়, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর প্রথম কীর্তি। চার দিনের লড়াই শেষে ৫৭ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়ে পেরিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। ক্রিকেটারদের সেই ঐতিহাসিক জয়ের আনন্দকে আরও রাঙিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...