Advertisement
অক্টোবর ২৭, ২০২৬

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার: সকল পদ থেকে অব্যাহতি

0
7 (1)

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার হওয়ার পর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বকশীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্যসচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে তাঁর পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। অভিযানে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলসহ আমান উল্লাহ উদয় এবং আরও চারজনকে আটক করা হয়। পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

মাদকসহ ছাত্রদল নেতার গ্রেপ্তার এবং পরবর্তী সময়ে তাঁকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```