Advertisement
অক্টোবর ৮, ২০২৬

ফেসবুকে সাংবাদিক মাসুম মিয়ার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সাংবাদিক সমাজ

0
8

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক জনতার খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাসুম মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাসিন্দা এই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনের কারণে মোহাম্মদ মাসুম মিয়া নিয়মিত ঢাকায় অবস্থান করেন। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ আনুমানিক বিকেল ৫:৩০ ঘটিকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নজর পড়লে তিনি দেখতে পান, “পাঁচআনী ডেইলি” নামের একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশ করা হয়েছে। উক্ত পোস্টে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে সম্পূর্ণ অসত্যভাবে “ভুয়া সাংবাদিক” ও “চাঁদাবাজ” আখ্যা দিয়ে সম্মানহানি করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ মাসুম মিয়া জানান, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে সহযোগী অজ্ঞাত ৪/৫ জনকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এহেন অপপ্রচার চালাচ্ছে। ভিত্তিহীন এই পোস্ট ও আপত্তিকর মন্তব্যের ফলে তাঁর দীর্ঘদিনের পেশাগত সুনাম ও পারিবারিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় ডিজিটাল প্রমাণাদিসহ দণ্ডবিধির ৪৯৯–৫০২ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে নিজস্ব স্টাফ রিপোর্টারের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘দৈনিক জনতার খবর’ পরিবার। পত্রিকার সাংবাদিকবৃন্দ অবিলম্বে উক্ত ফেসবুক আইডি পরিচালনাকারী চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...