Advertisement
অক্টোবর ২৪, ২০২৬

বাগেরহাটে প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​

0
12

স্টাফ রিপোর্টার, খুলনা:

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে বাগেরহাট জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় বাগেরহাট পর্যটন মোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নেতা ড. মোশাররফ হোসেন। ​মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোঃ মোসাদ্দেক হোসেন।

এতে বিশেষ ও গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স ম মোঃ মাহাবুবুল আলম, সংগঠনের কেন্দ্রীয় নেতা মোঃ মোকাদ্দেস আলী, শামসুর রহমান কোয়েল এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম নুরুল আলম লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ। ​

সভায় বক্তারা বাগেরহাট জেলায় বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```