Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, শিশুসহ আহত ১৯

0
2


কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে বোদায় তেঁতুলিয়াগামী একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ মোন্নাপাড়া এলাকায় পুকুরে উল্টে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ ১৯ জন যাত্রী আহত হয়েছ

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটের সময় ঢাকা- পঞ্চগড় মহাসড়কের বোদা উপজেলার পাথরাজ মোন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তেঁতুলিয়াগামী সালকি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে উল্টে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিশুসহ ১৯ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনায় মোট ১৯ জন আহত হলেও ১৭ জনের নাম পাওয়া গেছে। এদের মধ্যে শিশুসহ ৯ জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার অফিসার ইচার্জ (ওসি) সোয়েল রানা জানান, বাসটি ঢকা থেকে তেঁতুলিয়ার উদ্দেশে যাচ্ছিল। ভোর রাতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাথরাজ মোন্নাপাড়া এলাকায় সড়কের পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...