Advertisement
অক্টোবর ২৮, ২০২৬

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ

0
2

খেলা ডেস্ক:

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। এশিযয়ার হকির ‘ওয়ার্ল্ড কাপ’ খ্যাত মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৫০ মিনিটে। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আজ ভারতের পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত ঐতিহ্যবাহী অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে নিজেদের সবশেষ প্রস্তুতি সেশন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দিতে কঠোর পরিশ্রম করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

আজকের চূড়ান্ত অনুশীলন সেশন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম এবং টিম ম্যানেজার রাহুল রায় দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন।

আশরাফুল বলেন, ভারতে আসার পর দুই বেলা অনুশীলন সেশনে সবাই বেশ আত্মবিশ্বাসী ছিল। কোচের পরিকল্পনা অনুযায়ী নিজেদের সেরাটা দিতে পারলে ভারতের বিপক্ষে ভাল ম্যাচ উপহার দেয়া সম্ভব।

ম্যানেজার রাহুল রায়ও আশরাফুলের সাথে একমত পোষন করেছেন। তার মতে, এশিয়ান হকি অন্যতম পরাশক্তি ভারতের বিপক্ষে খেলার আগে পুরো দল বেশ ভাল অবস্থায় আছে। আসরের প্রথম ম্যাচেই ভারতের মত দলের বিপক্ষে খেলাটা কঠিন হলেও বাংলাদেশ দল প্রস্তুত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```