Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

মহেশখালীতে ৮ দেশীয় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার, দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছিল অস্ত্র

0
5

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

মহেশখালীতে অভিযান চালিয়ে ৮টি দেশীয় তৈরি অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। পুলিশের দাবি, মহেশখালীতে তৈরি এসব দেশীয় অস্ত্র দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের হরিনখাইন এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (৩৪) এবং মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মহেশখালীতে তৈরি দেশীয় অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রুবেল মিয়া ও মানিক দেকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের উৎস ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। এসব অস্ত্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও চক্রকে শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলোও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...