Advertisement
অক্টোবর ৭, ২০২৬

মোংলায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা পেলো শিক্ষা উপকরণ

0
11

সুমন,স্টাফ রিপোর্টারঃ

মোংলায় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে অস্বচ্ছল ও মেধাবী ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিহ্মা উপকরন বিতরন করছে বাঙ্গালী ফাউন্ডেশন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় বাঙ্গালী ফাউন্ডেশন’র প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোজেট মোহাম্মদ মনিরুজ্জামান এর নেতৃত্বে চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে বাঙ্গালী ফাউন্ডেশন এর অংশ হিসাবে ১৫ টি শিক্ষা পরতিষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরন করা হয়। উপকরণর মধ্যে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ইত্যাদি বিতরন করা রয়েছে।

শিক্ষা উপকরন বিতরনী অনুষ্ঠানে এ্যাডভোজেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আজকের শিশু আগামীর বাংলাদেশ। মোংলায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী ১৫০ জনের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।

এ শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো মনোযোগী হবে বলেও আশা রাখেন তিনি। পাশাপাশি উপকূলীয় এলাকায় সুপেয় পানির জন্য ট্যাকিং বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিনিয়ত এই কার্যক্রম মানবেতর সেবায় নিয়োজিত করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...