মোংলায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ
সুমন,স্টাফ রিপোর্টারঃ
মোংলায় অস্বচ্ছল ও মেধাবী ৩৮১ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিহ্মা উপকরন ও ২২টি বাইসাকেল বিতরন করছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড।
বুধবার ( ১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিআইএফপিসিএল প্রধান মানবসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল আজিম এর নেতৃত্বে দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিআইএফপিসিএল এর কমিউনিটি ডেভেলপমেন্ট এর অংশ হিসাবে ৩৮১ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ ও ২২টি বাইসাইকেল বিতরন করা হয়।
উপকরণর মধ্যে স্কুল ব্যাগ, বাই সাইকেল,পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, রুলার, জ্যামিতি বক্স, ছাতা ইত্যাদি বিতরন করা রয়েছে। শিহ্মা উপকরন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা থানা অফিসার ইনসার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন। বক্তব্য বিআইএফপিসিএল প্রধান মানবসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
আনোয়ারুল আজীম বলেন, উপকূলীয় এলাকা মোংলায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে খাতা, কলম, জ্যামিতি বক্স, বাইসাইকেল ও ছাতা স্কুল ব্যাগসহ নানা প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (BIFPCL) পক্ষ থেকে স্থানীয় স্কুল ও শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এসব উপকরণ পেয়ে শিক্ষার্থীরা একদিকে আনন্দিত হবে আবার পড়াশোনায় মনোযোগী হবে এ বলেও আশা করেন ওই কর্মকর্তা। এসময়ে, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান জনি, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
