Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

মোংলায় বিকাশ-নগত থেকে অর্থ আত্মসাৎ;অভিযানে আটক-৯

0
4

সুমন, স্টাফ রিপোর্টারঃ

মোংলায় ক্লোন করা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে বিকাশ ও নগদের সিম উত্তোলন করে সংঘবদ্ধ প্রতারণায় ৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে নগদ ৮০ হাজার ৭৪০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ১১টি মোবাইল ফোন ও ২০টি সিম উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, মোংলার চিলা বাজার এলাকার দুই বিকাশ ও নগদ ব্যবসায়ীর ব্যাবসায়ী সিম টার্গেট করে প্রতারকচক্রটি আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ক্লোন করা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তিনটি সিম উত্তোলন করে। পরে ওই সিমগুলো ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণামূলক আর্থিক লেনদেন পরিচালনা করা হয়।

এভাবে চক্রটি প্রায় ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা আত্মসাৎ করে। প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকচক্রের সদস্যদের শনাক্ত করা হয়। জেলা পুলিশ ও এসআরবির সমন্বয়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মোট ৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সিম পরীক্ষা করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত ও প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আটক ব্যক্তিদের ঘটনার সঙ্গে প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন,২০২৬-এর ১৮, ২২, ২৪ ও ২৭ ধারায় মোংলা থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-০১ এবং তারিখ ১ জুলাই ২০২৬। বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

আটককৃত ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত, আটক এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```