মোংলায় মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ
সুমন, স্টাফ রিপোর্টারঃ
মোংলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মোংলা সেচ্ছাসেবীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মোংলার চিলা এলাকার বৈদ্যমারী বাজার, চিলা ইউনিয়ন পরিষদ, দঃ হলদিবুনিয়া সার্বজনীন পূজা মন্দির সহ কয়েকটি স্থানে এ মশক নিধন অভিযানে স্প্রে করা হয়।রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা বলেন, মোংলায় ডেঙ্গু প্রকোপ দেখা দেওয়াতে এ মশক নিধন অভিযান শুরু করা হয়েছে।
সকলের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা রাখবে। প্রত্যেকের নিজ বাড়ি আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।কোথায় পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলেও জানান তারা।পরে স্থানীয়দের সচেতনতার পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকারের উপায় সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
