Advertisement
নভেম্বর ২৪, ২০২৬

মোংলায় ৩ হাজার টাকায় রাত্রিযাপন, অর্থ পরিশোধ নিয়ে বিরোধের জেরে হত্যা; আটক দুইজন

0
2

সুমন,স্টাফ রিপোর্টারঃ

মোংলায় তিন হাজার টাকায় রাত্রিযাপন’র চুক্তি, শারীরিক সম্পর্কের পর চুক্তির টাকা পরিশোধ বিরোধের জেরে নারীকে হত্যা; অভিযানে ২ জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মোংলা-রামপালের সহকারী পুলিশ সুপার (সার্কেল এসপি) মোঃ রিফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, একটি নিখোঁজ জিডির সূত্র ধরে নিখোঁজের প্রায় ২ মাস পর ভিকটিমের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত ১৪ আগস্ট মোংলা ফেরিঘাট- সংলগ্ন এলাকা থেকে মোংলা মালগাজী এলাকার আঃ জবেদ আলী’র মেয়ে আসমা বেগম (৩৯) নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ছয় দিন পর, গত ২০ আগস্ট রূপসা নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক বটিয়াঘাটা থানাধীন কাজিবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নৌ পুলিশের বেতার বার্তায় প্রচারিত ছবি প্রাপ্তির পর মোংলা থানা পুলিশ নিখোঁজ হওয়া আসমা বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

তদন্তে পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মরদেহের পরিহিত প্যান্টটির সঙ্গে বাসায় থাকা অপর একটি প্যান্টের রং ও নকশার মিল পাওয়া যায়। প্যান্ট দুটি একই থান কাপড় থেকে তৈরি হওয়ায় বিষয়টি ভিকটিমের পরিচয় শনাক্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি মরদেহের নাকে থাকা নাকফুলটিও পরিচয় শনাক্তের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মোংলা থানা পুলিশ কর্তৃক একটি নিখোঁজ জিডির সূত্র ধরে নিখোঁজের প্রায় ২ মাস পর ভিকটিমের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত ১৪ আগস্ট মোংলা ফেরিঘাট- সংলগ্ন এলাকা থেকে মোংলা মালগাজী এলাকার আঃ জবেদ আলী’র মেয়ে আসমা বেগম (৩৯) নিখোঁজ হন।

নিখোঁজের প্রায় ছয় দিন পর, গত ২০ আগস্ট রূপসা নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক বটিয়াঘাটা থানাধীন কাজিবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নৌ পুলিশের বেতার বার্তায় প্রচারিত ছবি প্রাপ্তির পর মোংলা থানা পুলিশ নিখোঁজ হওয়া আসমা বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। তদন্তে পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মরদেহের পরিহিত প্যান্টটির সঙ্গে বাসায় থাকা অপর একটি প্যান্টের রং ও নকশার মিল পাওয়া যায়। প্যান্ট দুটি একই থান কাপড় থেকে তৈরি হওয়ায় বিষয়টি ভিকটিমের পরিচয় শনাক্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হয়।

পাশাপাশি মরদেহের নাকে থাকা নাকফুলটিও পরিচয় শনাক্তের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটনের পদ্ধতি, ঘটনার পারিপার্শ্বিকতা এবং সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডে জড়িত আসামিরা হলেন, দাকোপের লাউডোব এলাকার মৃত নুরুল শেখ ছেলে ইকরামুল শেখ (৪০) ও ঝালকাঠির দেলুটিয়া এলাকার মৃত মোজাফফর হাওলাদার ছেলে মোঃ মীর আলী (৪৮)। পরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```