Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

মোংলা ঘষিয়াখালী নৌপথে নদীভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ দাবিতে মানববন্ধন

0
1

সুমন, স্টাফ রিপোর্টারঃ

মোংলা ঘষিয়াখালী নৌপথের চার কিলোমিটার এলাকাজুড়ে নদী ভাঙ্গন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মান ও নদীভাঙ্গনে হ্মতিগ্রস্থদের হ্মতিপূরনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার(৩০ আগষ্ট) সকালে এলাকাবাসীর উদ্দ্যেগে মোংলা ঘষিয়াখালী নৌপথ রামপালের রোমজাইপুর পূর্বপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মোংলা ঘষিয়াখালী নৌপথে দীর্ঘদিন ধরে নদীভাঙ্গনের কারণে চরম দুর্ভোগের মধ্যে থাকতে হচ্ছে।

ইতোমধ্যে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনাও ভাংঙ্গনের কবলে পড়েছে। যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। নদীর তীব্র স্রোত ও জাহাজ চলাচলের ঢেউয়ের কারণে ভাঙ্গন আরও বাড়ছে। পাশাপাশি নদী খননের নামে অপরিকল্পিত কাজের কারণেও পরিস্থিতি জটিল হয়েছে। ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয়। বছরের পর বছর ধরে মোংলা এ নৌপথ নদীভাঙ্গনের কবলে রয়েছে। বসতভিটা ও কৃষিজমি হারাতে হচ্ছে। সরকারের কাছে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

এ সময় তাদের হাতে ‘এখনই টেকসই বেড়িবাঁধ চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...