Advertisement
অক্টোবর ২৪, ২০২৬

রাউজানে যুবদল কর্মী করিম হত্যা: অস্ত্রসহ গ্রেপ্তার ৪

0
2
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী মোহাম্মদ করিম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে রাউজানসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাতে রাউজানের কেরানীহাট বাজার এলাকায় ১০ থেকে ১২ জনের একটি অস্ত্রধারী দল যুবদল কর্মী মোহাম্মদ করিমের ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করা হয়। পরে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহত করিমের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এদিকে, গ্রেপ্তার ও উদ্ধার করা অস্ত্রসহ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে চট্টগ্রাম জেলা পুলিশের।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে রাউজানে অন্তত ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে প্রায় ২০টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```