Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

রাঙ্গুনিয়ায় মায়ের কোল থেকে ছিটকে অটোরিকশার চাকায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

0
4

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে অটোরিকশায় বাড়ি ফেরার পথে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে মো. রাহাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা সদরের জাকির হোসেন সড়কের মদিনা টাওয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাহাত মরিয়মনগর সৈয়দবাড়ির প্রবাসী মো. রুবেলের সন্তান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহাত বাবা-মায়ের সঙ্গে ইছাখালী আদিলপুর এলাকার জাহেদ নামের এক প্রবাসীর বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরে সেখান থেকে অটোরিকশাযোগে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পথে মদিনা টাওয়ারসংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রিদুয়ান হাসান ও একই অটোরিকশায় থাকা মো. জামশেদ জানান, চলন্ত অটোরিকশা থেকে হঠাৎ মায়ের কোল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায় শিশুটি। এ সময় অটোরিকশার একটি চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র তিন বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```