Advertisement
অক্টোবর ২২, ২০২৬

শতকের দ্বারপ্রান্তে তামিম, যেভাবে বাধা দিলো আফগানিস্তান

0
tamim-mv0qajhkd8txkb0-20261009145905

খেলা ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনের প্রথম সেশন দুর্দান্ত কাটিয়েছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন তানজিদ হাসান তামিম। শুরু থেকে আগ্রাসী খেলা এই ওপেনার বেশ ভালোভাবেই সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। এমনকি প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম সেশনেই সেঞ্চুরির রেকর্ড নিয়েও আলোচনা শুরু করেছিলেন ধারাভাষ্যকাররা। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি হাতছাড়া করেই মাঠ ছাড়েন তামিম। যেখানে আফগানদের দারুণ এক কৌশল নিয়ে আলোচনা হচ্ছে এখন। 

শুক্রবার আবুধাবিতে টসের পর ব্যাট করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ছিলেন তামিম। আফগান পেসারদের বিপক্ষে অফ স্টাম্পের বাইরের বলগুলো কাজে লাগিয়েছেন দারুণভাবে। কভার ড্রাইভ থেকে শুরু করে মিডউইকেট দিয়ে শট- সবদিক দিয়েই রান তুলেছেন তিনি। ৪১ বলে ফিফটি পূর্ণ করার পরও কমেনি তার আগ্রাসন।

ইনিংসে আটটি চার ও চারটি ছক্কা মেরেছেন তানজিদ। ৭১ বলে ৮৩ রানের মধ্যে ৫৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। স্ট্রাইক রেট ছিল ১১৬.৯। অন্য প্রান্তে সাদমান ইসলাম খেলেছেন ধীরস্থির ভঙ্গিতে। দুজনের উদ্বোধনী জুটিতে ১৮ ওভারেই ১০০ রান পেয়ে যায় বাংলাদেশ।

তামিমের ব্যাটিংয়ের সামনে আফগানিস্তানের বোলারদের শুরুতে কার্যকর মনে হয়নি। স্পিনারদের বিপক্ষেও ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলেছেন তিনি। জিয়া-উর-রহমানের বলে পরপর ছক্কা হাঁকানোর পাশাপাশি হাশমতউল্লাহকেও চার-ছয় মেরেছেন। বলা ভালো আফগানিস্তানের সব কৌশল একাই ভেঙে দিয়েছেন তামিম।

শেষ পর্যন্ত কৌশল পরিবর্তনে বাধ্য হয় আফগানরা। সেটার সুফল পেয়েছে দলটি। উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে থাকা তামিমের জন্য উইকেটকিপারকে তারা এগিয়ে আনেন স্টাম্পের কাছে। এরপর অফ স্টাম্পের বেশ বাইরের দিকে শর্ট লেংথের বল করেন ইসমত আলম। বলটি খেলতে গিয়ে ব্যাট ছোঁয়ান তানজিদ, হালকা এজে তা জমা পড়ে উইকেটকিপার ইকরাম আলিখিলের গ্লাভসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```