Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

আগস্টের প্রথম ৯ দিনে রেমিট্যান্সে ৬৯ শতাংশ প্রবৃদ্ধি

0
dolar

অর্থনীতি ডেস্ক:

চলতি আগস্ট মাসের প্রথম নয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬৯ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ৯ আগস্ট দেশে প্রবাসী আয় এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ১১৪ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ৯ আগস্ট এক দিনেই দেশে ২০ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসী বাংলাদেশিরা বৈধ বা আনুষ্ঠানিক চ্যানেলে বেশি অর্থ পাঠানোয় প্রবাসী আয়ে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের অবস্থানও শক্তিশালী হচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪০০ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৩১৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...