Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

এলপিজির দাম কমানোর দাবি জানাল ইসলামী আন্দোলন

0
islami-andolon-gas-muv67457f43m2a5-20261005173604

সবার সংবাদ ডেস্ক:

এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে দাম কমানো এবং বাজার কারসাজির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানান দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ এ তথ্য জানান।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, ৪ অক্টোবর সন্ধ্যা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তার দাবি, দেশে সরবরাহ সংকট না থাকলেও বাজারে কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, এলপিজির দাম বাড়ায় রান্নার কাজে এ জ্বালানি ব্যবহারকারী বিপুলসংখ্যক ভোক্তার ব্যয় বাড়বে। তাই সরকারকে দ্রুত দাম কমানোর পাশাপাশি বাজার কারসাজির অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```