Advertisement
অক্টোবর ২৪, ২০২৬

চট্টগ্রামে ১০০ গ্রাম হেরোইনসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, পলাতক স্বেচ্ছাসেবক দল নেতা

0
5

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় ঢাকা থেকে আসা বাসে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বেলাল আলী খান নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহেদুল ইসলাম আনান ও মো. ইপু সুলতান অপি। গত ৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম কারখানা এলাকায় ‘সেঁজুতি ট্রাভেলস’ নামের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কর্নেলহাট এলাকায় অভিযান চালিয়ে দ্বিতীয়জনকে আটক করা হয়।

পুলিশের দাবি, ঢাকার টিটিপাড়া থেকে হেরোইন সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। এ সময় ১০০ গ্রাম হেরোইন, দুটি মুঠোফোন ও বাসের টিকিট জব্দ করা হয়। এ ঘটনায় খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার ইপু সুলতান অপি আকবর শাহ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মাদক মামলায় গ্রেপ্তারের পর ৯ অক্টোবর তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

মামলার অপর আসামি বেলাল আলী খান আকবর শাহ থানা ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে স্থানীয় পর্যায়ে দাবি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মাদকের উৎস, সরবরাহকারী ও সম্ভাব্য ক্রেতাদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে মামলার অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```