Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

চান্দগাঁওয়ে সাকিব হত্যা: ৪৮ ঘণ্টায় এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

0
3

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন। তিনি জানান, গ্রেপ্তার আটজনের মধ্যে সাকিব হত্যা মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামিও রয়েছেন।
র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। একপর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় চান্দগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব। পরে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবি আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির নজুম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...