Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

0
1

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় আশকর আলী ও জাহিদুল ইসলাম নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ৪০ বছর বয়সী এক গৃহবধূকে নিজ ঘরে একা পেয়ে ধর্ষণ করেন একই গ্রামের আশকর আলী ও জাহিদুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর আদালতে ধর্ষণের মামলা করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, মামলার বিচারিক কার্যক্রমে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে আদালতের এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...