Advertisement
সেপ্টেম্বর ৮, ২০২৬

তানজীব সারোয়ারের ঘরজুড়ে এখন ছোট্ট রাজকন্যার হাসি

0
tanzib-sarwar-

বিনোদন ডেস্ক:

সন্তানের বাবা হয়েছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। তার স্ত্রী সাবা সানজিদা রহমানের কোলজুড়ে এসেছে ছোট্ট রাজকন্যা। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন তানজীব নিজেই।

ফেসবুকে এক পোস্টে তানজীব সারোয়ার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কন্যাসন্তানের বাবা হলাম। সন্তান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও বরকত। আমাদের ঘরে রহমতের ফেরেশতা ও আলো হয়ে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা। সবাই তার জন্য দোয়া করবেন।’

প্রথমবার বাবা হওয়ার আনন্দে তানজীবের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা। নবজাতক ও মায়ের সুস্থতার জন্যও দোয়া করছেন অনেকে।

গান দিয়ে দীর্ঘদিন ধরে শ্রোতাদের কাছে পরিচিত তানজীব সারোয়ার। গায়ক হিসেবে পরিচিতির পাশাপাশি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’সহ বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেন তানজীব। একই বছর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। এরপর ২০১৪ সালে প্রকাশ পায় দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’।

২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয় তানজীবের তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’। অ্যালবামটির সব গানের কথা ও সুর করেন তিনি নিজেই। সংগীত আয়োজনে ছিলেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার ও তানজীব সারোয়ার।

‘হৃদমোহিনী’ অ্যালবামের ‘মিথ্যা শিখাইলি’, ‘চলনায়’সহ কয়েকটি গানের ভিডিওচিত্রও ইউটিউবে প্রকাশিত হয়। একক অ্যালবামের পাশাপাশি বিভিন্ন সময় একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তানজীব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...