Advertisement
অক্টোবর ২৪, ২০২৬

নওগাঁয় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১১

0
1

মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার বলিহার ব্রিজ এলাকায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ জানতে পারে, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নওগাঁ সদর থানাধীন বলিহার ব্রিজের কাছে সড়কের ওপর মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ সদর থানা ও ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানান, দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনসাধারণের জানমাল রক্ষার্থে ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’-এর আওতায় কর্তব্যরত পুলিশ সদস্যরা চার রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়েন।

পরে স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন,মো. সাকিব হাসান (২২), পিতা রমজান আলী; মো. জুবায়ের হোসেন (১৯), পিতা বাবলু হোসেন; মো. মেহেদী হাসান ওরফে পলাশ (২৮), পিতা বাবুল হোসেন; মো. সাকিব (১৯), পিতা আনারুল; মো. সামিউল (১৯), পিতা ইদ্রিস আলী—তারা সবাই পত্নীতলা উপজেলার বাসিন্দা।

এ ছাড়া নওগাঁ সদর উপজেলার মো. আমিনুল (৩৫), আত্রাই উপজেলার মো. সজল (২২), মো. শামীম প্রামাণিক (২৭) ও মো. শামীম উদ্দিন প্রামাণিক (২৩), মহাদেবপুর উপজেলার মো. আরাফাত রহমান ওরফে আকাশ (১৯) এবং মো. নাইম হোসাইন (১৯)কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো ধরনের কার্যক্রম দমনে জেলা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```