Advertisement
অক্টোবর ২৪, ২০২৬

নওগাঁয় মাইকিংয়ের ভিডিও ঘিরে ছাত্রলীগ নেতা গ্রেফতার, অটোরিকশা জব্দ

0
New Project

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন-এমন বক্তব্য দিয়ে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মোঃ শহিদুল ইসলাম শহীদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,মান্দা উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের রাস্তা থেকে মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। ভিডিওতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলে প্রচার করা হয়। গতকাল রাতে ভিডিওটি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে বিষয়টি নিয়ে কাজ শুরু করে পুলিশ।

পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ শহিদুল ইসলাম শহীদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ইসলাম শহীদ মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মৃত আব্দুল জলিল প্রামাণিক ও মৃত মোছা: লতিফুন নেছার ছেলে। তিনি ১২ নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের দাবি, ভিডিওতে প্রচারিত মাইকিংয়ের ঘটনা সম্পর্কে অবগত থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন। এ ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। মাইকিংয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```