Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসের মাঝেও নিরাপদে অপু, দেশে ফেরার প্রস্তুতি

0
opu biswas

বিনোদন ডেস্ক:

নেপালে ভূমিকম্পের পর ভূমিধস ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৫৫ জনের প্রাণহানির কথা শোনা যাচ্ছে। সেই সঙ্গে ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৯১ জন বিদেশি পর্যটক রয়েছেন! বুধবারের এই আকস্মিক বন্যায় রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে বিবিসির খবরে জানা গেছে।

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। দেশটিতে এখন অবস্থান করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। তবে তিনি নিরাপদে আছেন বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। দেশে ফেরার অপেক্ষায় থাকা অপু নিজের জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চেয়েছেন।

বুধবার সন্ধ্যায় নেপাল থেকে মুঠোফোনে অপু বিশ্বাস বলেন, “আমি পোখারাতে আছি। যেখানে আছি নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে রাস্তায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি, এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগবে। আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। আগামীকাল কাঠমান্ডু যাব। ফ্লাইটে অনেক চাপ চলছে। কাঠমান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরব।” 

নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেও নিজের জন্য চিন্তা না করার অনুরোধ জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন, “আমার জন্য চিন্তা না করবেন না। সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।” 

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপাল গিয়েছেন অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরো অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...