পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:
পূর্ব জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডি স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। দলটি প্রথমবারের মতো কোনো রাজ্য সরকার গঠন করতে পারে।
জার্মানির ম্যাগডেবার্গ থেকে বার্ত সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
১৭ লক্ষাধিক ভোটার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্য আইনপ্রণেতা নির্বাচনে ভোট দিতে পারবেন। ক্রমেই জনসমর্থন হারাতে থাকা চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট সরকারের জন্য এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
