বিশ্ব শিক্ষক দিবসে ফকিরহাটে শ্রেষ্ঠ শিক্ষক প্রবীর ভক্ত
স্টাফ রিপোর্টার:
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) প্রবীর ভক্ত।
তিনি ১৩ বছর ধরে শিক্ষকতা পেশায় থেকে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। শিক্ষা বিস্তারে অবদান, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে ফকিরহাট উপজেলা মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রবীর ভক্ত বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের মনুষ্যত্ব গড়ার মহান দায়িত্ব।” তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার এ অর্জনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
