Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ‎ ‎

0
7

বাগমারা প্রতিনিধিঃ ‎

‎রাজশাহীর বাগমারা উপজেলার বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসার প্রধান ফটকের সামনে ‘অত্র এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‎ ‎

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় নাগরিক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এসব কারণে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা। ‎ ‎

বক্তারা বলেন, মাদ্রাসাটির ঐতিহ্য ও সুনাম রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। ‎ ‎

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অধ্যক্ষের অপসারণ ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। ‎ ‎তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```