Advertisement
অক্টোবর ২২, ২০২৬

মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা

0
2

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার জানান, রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওসি মহোদয়সহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরিদর্শন করে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```