Advertisement
নভেম্বর ২৩, ২০২৬

মোংলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

0
1

সুমন, স্টাফ রিপোর্টারঃ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রবিবার(১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে অফিসার্স ক্লাব, মোংলা থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়। র‍্যালিতে যুব সংগঠক, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব সমাজ। এই যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। সরকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং, ড্রাইভিং, পশুপালন, মৎস্য চাষসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দিচ্ছে। যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় ১০ জন যুব ও যুব নারীর হাতে প্রায় ৮ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আ: মান্নান হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: গোলাম নুর জনিসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```