মোংলায় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করলেন কোস্ট গার্ড ডিজি মঈনুল হাসান
সুমন, স্টাফ রিপোর্টারঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোংলার বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড’র মহাপরিচালক(ডিজি) রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে বলেন, প্রতি বছরের ন্যায় মোংলায় কোস্ট গার্ড হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় রয়েছে। যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে পূজার শুরু থেকেই ৩,৫০০ জন কোস্ট গার্ড সদস্য নিয়োজিত রয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন মোংলা বাগেরহাট খুলনা, সাতক্ষীরা এলাকায় ১৪৪ টি মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে।
হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজার শুভ সমাপ্তি হবে। এ সময়ে সকলকে সতর্কতা অবলম্বন এবং প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে। এছাড়াও যেকোন অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা নিতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহবানও জানান।
