মোংলা-রামপালে ১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩১ টি বাইসাইকেল বিতরণ করেছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
সুমন, স্টাফ রিপোর্টারঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে বিদ্যুৎ চাহিদার ৮ থেকে ১১ শতাংশ পর্যন্ত অবদান রেখে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার ভূমিকা রেখে যাচ্ছে।
এছাড়াও মোংলা ও রামপালের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখেছে এবং রাখবো সেইসাথে পরিবেশ সুরক্ষায় দুই লাখেরও বেশি বৃক্ষরোপন করেছি পরিবেশ সুরক্ষায় আমরা সচেতন আছি এবং ভবিষ্যতেও থাকবো।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় রামপাল বিদ্যুৎকেন্দ্র বিআইএফপিসিএল এর প্রশাসনিক চত্বরে মোংলা ও রামপালে ১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী ১৩১ জন শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড এর বিনামূল্যে ১৩১ টি বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম এসব কথা বলেন।
এসময় দুই উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩১ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেওয়া হয়। শিহ্মা উপকরন বিতরনী অনুষ্ঠানে বিআইএফপিসিএল ডেপুটি হেড অফ প্লান্ট এর মোহাম্মদ আলাউদ্দিন। রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীসরা উপস্থিত ছিলেন।
