রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র’র সহায়তায় ১৩৮৬ জন শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
সুমন,স্টাফ রিপোর্টারঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে বিদ্যুৎ চাহিদার ৮ থেকে ১১ শতাংশ পর্যন্ত অবদান রেখে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার ভূমিকা রেখে যাচ্ছে।
এছাড়াও মোংলা ও রামপালের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখেছে এবং রাখবো সেইসাথে পরিবেশ সুরক্ষায় দুই লাখেরও বেশি বৃক্ষরোপন করেছি পরিবেশ সুরক্ষায় আমরা সচেতন আছি এবং ভবিষ্যতেও থাকবো।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় কালেখারবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে রামপালের ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী ১৩৮৬ জন শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড এর বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম এসব কথা বলেন।
এসময় হুড়কা ও রাজনগরের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৮৬ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিহ্মা উপকরন বিতরনী অনুষ্ঠানে বিআইএফপিসিএল ডেপুটি হেড অফ প্লান্ট এর মোহাম্মদ আলাউদ্দিন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীসরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।
