Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকিরকে বিদায় সংবর্ধনা

0
8

শরণখোলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকিরের পিআরএলে গমন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে তাঁর পিআরএলে গমন উপলক্ষে কলেজের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। মো. নূরুল আলম ফকির ১ জুলাই ২০১২ সালে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দায়িত্বকালীন সময়ে কলেজের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হয়।

কলেজের সরকারি তথ্য অনুযায়ী, তাঁর সময়ে আধুনিক লাইব্রেরি, অডিটরিয়াম, মসজিদ, পর্যবেক্ষণ টাওয়ার, ছাত্রী কমনরুম, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সাইকেল গ্যারেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমে অবদানের জন্য বিদায় অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয়। একই সঙ্গে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং অবসর-পরবর্তী সুন্দর ও শান্তিময় জীবনের জন্য শুভকামনা জানান উপস্থিত শিক্ষক-কর্মচারীরা।

উল্লেখ্য, শরণখোলা সরকারি ডিগ্রি কলেজটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালের ৮ আগস্ট সরকারি কলেজে উন্নীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...