Advertisement
নভেম্বর ২৩, ২০২৬

শেয়ারবাজারে দরপতন, কমেছে বাজার মূলধন

0
3

অর্থনীতি ডেস্ক:

বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন কিছুটা বাড়লেও মূলধন কমেছে। আলোচ্য সময়ে অধিকাংশ সূচক ছিল নিম্নমুখী। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৯২২ কোটি ৬৪ লাখ টাকা।  

শনিবার (৭ নভেম্বর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে তা ছিল ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯২২ কোটি ৬৪ লাখ টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ টাকা। এ সময় প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৭৯ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ টাকা। এ সময় প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৩ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৪৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৬৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়ছে ১৭৮টি প্রতিষ্ঠানের। শেয়ারের দাম কমেছে ১৬৩টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৪৪টির।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে— এনভয় টেক্সটাইল, মতিন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, এসপিসিএল, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, নাহি অ্যালুমিনিয়াম, আইপিডিসি ফাইন্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```