Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

0
4

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে মোহাম্মদ হামিম (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. রোহান উদ্দিন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হামিম ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজল নগর গ্রামের ফরিদুল আলমের ছেলে।

পুলিশ জানায়, হামিমের সঙ্গে রোহানের পূর্ববিরোধ ছিল। এর জেরে কেরানীহাট সিটি সেন্টার এলাকায় হামিমকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে কিশোর গ্যাংয়ের বিরোধকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```