Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

সাতকানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত

0
chittagon

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সোহাগ মিঞা (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিঞা নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সোহাগ (২৬) হবিগঞ্জের সুনেশ্বর এলাকার আক্তার হোসেনের ছেলে। আহত সুমন মিঞার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সোহাগ ও সুমন মোটরসাইকেলে করে কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক সোহাগ গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```